বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই তরুণের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নবীনগর-রাধিকা সড়কের নারুই নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম এলাকার রফিক মিয়ার ছেলে ছাত্রদল কর্মী রাব্বি (২১) ও উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)। এই ঘটনায় নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমন (২৭) ও মাসুম (২৫) নামের আরও দুইজন আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিমন মোটরসাইকেলে রাব্বিকে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে নারুইয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে রাব্বি ও আরেক মোটরসাইকেলে থাকা মাহিম নামের দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমি ব্রাহ্মণবাড়িয়া সদরে আছি। আমি ঘটনাটি অবগত নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় কূপ খনন উদ্বোধন, যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন