বিজ্ঞাপন

ধামরাইয়ে ফাঁকা ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে ফাঁকা ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকার একটি বাসা বাড়ির রুমে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বানিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। নিহতের মা লিজা আক্তার একজন প্রবাসী আর বাবা বরিশালে বসবাস করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদা আক্তার বিকেলে নিজ ঘরে পড়াশোনা করছিল। সে তার নানীর সাথে বসবাস করতো। নানী দুধ আনার জন্য বাহিরে যায় ঘন্টাখানেক পরে বাড়ি ফিরে এসে দেখেন নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং পুরো মেঝে রক্তে ভরা। কে বা কারা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। মেয়েটির গলায় ভারি জখম স্পষ্ট বোঝা যাচ্ছিল ।

পরে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং ঘাতকদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ঘটনা স্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়াও এই হত্যা কাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের কাজও চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মানিকগঞ্জে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন