বিজ্ঞাপন

চেয়ারম্যান প্রার্থী হতে হবে জনমানুষের: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে একটি বড় চ্যালেঞ্জের। দলীয় প্রতীক না থাকায় নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই চেয়ারম্যান পদে প্রার্থী হতে হলে তাকে অবশ্যই জনমানুষের হতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত, তাদের সুখ-দুঃখে পাশে থাকা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকতে হবে।
তিনি আরও বলেন, একাধিক প্রার্থী হলে ভোট বিভক্তির ঝুঁকি তৈরি হয়, যা দলের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে এখন থেকেই সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন


শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ্যানি আরও বলেন, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিচ্ছে, যা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বর্ষা মৌসুমে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে খাল দিয়ে নদীর মতো স্রোত তৈরি হওয়ায় ভাঙন আরও তীব্র আকার ধারণ করে।
তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। প্রথমত টেকসই বাঁধ নির্মাণ এবং দ্বিতীয়ত ভরাট হয়ে যাওয়া খালগুলো পরিকল্পিতভাবে পুনঃখনন করা। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে অনেক স্থানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে রোগব্যাধি ও সামাজিক অস্থিরতা।


মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন উন্নয়নমূলক কাজ না হওয়ায় সব কাজ একসঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। তবে জনগণের চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- ঢাকা জেলায় যুক্ত হচ্ছে এবার পুরো পূর্বাচল শহর

দেখুন- বাংলা এখন সাম্প্রদায়িকতার রাজনীতিতে আক্রান্ত: অধীর চৌধুরী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন