বিজ্ঞাপন

রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর হয়েছে

গত বছর বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর এবং অভ্যন্তরীণ চাহিদা দুর্বল করেছে। কঠোর রাজস্ব ও মুদ্রানীতির প্রভাবও অর্থনীতিতে ছিল। অন্যদিকে দীর্ঘদিন সুশাসনের অভাব, অপর্যাপ্ত তদারকি, নিম্ন মূলধনি সক্ষমতা ব্যাংক খাতে অন্তর্ভুক্তিমূলক সেবার সক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে। এসব সমস্যার কারণে ঋণপ্রাপ্তি সীমিত হয়ে পড়ে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে। এটি
অনেক পরিবারের জন্য আর্থিক অন্তর্ভুক্তিও বাধাগ্রস্ত করে।

বিজ্ঞাপন

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক প্রতিবেদন ২০২৫-এ একথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এই প্রতিবেদনে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব পড়ার বিষয়টি মূলত গত বছরের সামগ্রিক পরিস্থিতির আলোকে উল্লেখ করা হয়েছে। চলতি মাসে এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক শীর্ষক আরেকটি প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ। ওই প্রতিবেদনে প্রবৃদ্ধির পূর্বাভাস আগের তুলনায় কমালেও এডিবি বলছে, জাতীয় সংসদ নির্বাচন শেষে রাজনৈতিক অনিশ্চয়তা কমে এসেছে। ফলে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে। 

পড়ুন:চাহিদামাফিক গ্যাস আমদানি করা সম্ভব হচ্ছে না, ফলে লোডশেডিং বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

দেখুন:লিতুনজিরারাই নতুন বাংলাদেশের অনুপ্রেরণা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন