বিজ্ঞাপন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব সস্তাপুর এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব সস্তাপুর এলাকায় ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে অনন্ত ২৫ গুদামে থাকা বর্জ্য কাপড় পুড়ে গেছে। আজ সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত ওই গোদাম ঘরে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

প্রত্যাদর্শী ও গুদাম মালিকরা জানায়, সড়কের পাশে একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত আশপাশের ছড়িয়ে পড়ে। এসময় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় এলাকাবাসি ও স্থানীয় লোকজন আতংকে ছোটাছুটি করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা- নারায়ণগঞ্জের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। তবে আগুনে অনন্ত ২৫ টি গুদাম ছাড়াও একটি চায়ের দোকান ও একটি মোটরসাইকেল মেরামতের দোকান পুড়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেন তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শক করে ক্ষতিগ্রস্তদের সহযোগীর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক রায়হান কবির।

পড়ুন : ঢাকার তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন