রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ (শনিবার, ২৫ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে গত বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় শুরু হওয়া এ সমাবেশে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের অংশগ্রহণের পাশাপাশি ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) একই স্থানে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।
পড়ুন: গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশংকায় সারা দেশে সতর্কতা জোরদার
আর/


