বিজ্ঞাপন

পাটপণ্যের বহুমুখীকরণেই রপ্তানি বাড়বে: বস্ত্র ও পাটমন্ত্রী

পাটপণ্যের বহুমুখীকরণেই রপ্তানি বাড়বে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কাঁচা পাট রপ্তানির চেয়ে পাটপণ্যের বহুমুখীকরণ ও ফিনিশড প্রোডাক্ট উৎপাদন বাড়াতে পারলে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাটখাতের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে, যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়।

তিনি বলেন, কাঁচা পাট রপ্তানির তুলনায় পাটপণ্য তৈরি করে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন হয় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। এ লক্ষ্য অর্জনে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পনির্ভর এলাকা, যেখানে হাজার হাজার গার্মেন্টসসহ প্রায় তিন হাজার বিভিন্ন ধরনের শিল্পকারখানা রয়েছে। সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে কিছু উদ্বেগ তৈরি হলেও প্রকৃত হিসাবে এর প্রভাব তুলনামূলক কম। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে, যার অতিরিক্ত ব্যয় ৪৫০ টাকার মতো। এতে ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে খরচ বাড়ে প্রায় ৪৫ পয়সা, যা পণ্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হতে পারে না।

তিনি আরও বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে অনেক ক্ষেত্রে বাস্তবতার চেয়ে গুজব ও জল্পনাকল্পনা বেশি কাজ করে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য যাচাই করে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

রপ্তানি খাতে মন্দাভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হঠাৎ তৈরি হয়নি; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়েছে। তবে সরকার কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং গ্যাস সরবরাহ বাড়াতে এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সম্মানিত অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান; পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির, অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রাহমান।

পড়ুন- মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেখুন- ইরানের নেতৃত্বেই হরমুজ প্রণালীতে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন