বিজ্ঞাপন

রাতে আবারও ইসলামাবাদে ফিরছে ইরানি প্রতিনিধিদল

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শনিবার দিনভর বৈঠক শেষে ইসলামাবাদ ত্যাগ করেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের অবসান নিয়ে ইরানের পক্ষ থেকে প্রস্তুত করা প্রস্তাব ও দাবির তালিকা পাকিস্তানের শীর্ষ নেতাদের কাছে হস্তান্তর করে তারা ফিরে যায়।

বিজ্ঞাপন

তবে রোববার রাতে আবারও ইসলামাবাদে ফিরে আসবে ওই প্রতিনিধিদল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA)-এর বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ইসলামাবাদ সফরে আসা এই প্রতিনিধিদল যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করতে সাময়িকভাবে তেহরানে ফিরে গিয়েছিল। প্রয়োজনীয় পরামর্শ ও নতুন নির্দেশনা নিয়ে তারা আজ রাতে আবারও আরাগচির সঙ্গে যোগ দেবে।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে আলোচনা চলছে। এই আলোচনায় আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন