বিজ্ঞাপন

শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’ এর নবম আসর

বলিউডপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর দিলেন নির্মাতা করণ জোহর। তার বহুল জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ আবারও ফিরছে নতুন রূপে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে শো-টির নবম আসর শুরু হচ্ছে আগামী দীপাবলি উৎসবকে কেন্দ্র করে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ নিজেই এই ঘোষণা দেন। ভক্তদের কৌতূহলের জবাবে তিনি জানান- “দীপাবলি। নবম আসর।” এর আগে ২০২৪ সালে শেষ হয়েছিল শো-টির অষ্টম আসর, যা নানা আলোচনায় ছিল বেশ সরব।

‘কফি উইথ করণ’ মানেই শুধু আড্ডা নয়, বরং তারকাদের ব্যক্তিগত জীবনের খোলামেলা স্বীকারোক্তি আর বিতর্কের মিশেল। গত আসরে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হয়েছিল। পাশাপাশি সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাটদের উপস্থিতি শো-টিকে করে তোলে আরও আকর্ষণীয়।

তবে এই শো-র ইতিহাস জুড়ে রয়েছে নানা বিতর্কিত মুহূর্ত। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য হোক কিংবা ইমরান হাশমির ঐশ্বরিয়া রাইকে নিয়ে বিতর্কিত কথা- সবই দর্শকদের মনে গেঁথে আছে। এমনকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার একটি মন্তব্য তার ক্যারিয়ারেও প্রভাব ফেলেছিল।

সবচেয়ে বেশি আলোচিত পর্বগুলোর মধ্যে অন্যতম ছিল কঙ্গনা রানাউতের উপস্থিতি। তিনি সরাসরি করণকে ‘স্বজনপোষণের পতাকাবাহী’ ও ‘সিনেমা জগতের প্রভাবশালী গোষ্ঠীর প্রতিনিধি’ বলে আক্রমণ করেন। ২০১৪ সালের সেই পর্ব আজও বলিউডের ‘অভ্যন্তরীণ বনাম বাইরের শিল্পী’ বিতর্কের অন্যতম ভিত্তি।

উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করা এই অনুষ্ঠানটি প্রতি আসরেই নতুন চমক নিয়ে হাজির হয়েছে। দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করছেন ভক্তরা।

পড়ুন- গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দেখুন- যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী নি\হ\ত: গ্রামের বাড়িতে শোকের মাতম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন