জামালপুরে হাম সংক্রমণ বাড়ছে। ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতাল ভবনের চতুর্থ তলায় খোলা হয়েছে ১০ শয্যা বিশিষ্ট ‘হাম কর্নার’। সেখানে হাম সংক্রমিত শিশুদের চিকিৎসা চলছে।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডঃ মাহফুজুর রহমান জানান, হাম সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন শিশু ভর্তি হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছে ১১০ জন শিশু। হাম সংক্রমণ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে ২৪ শিশু।
জামালপুরে হাম নিয়ন্ত্রণে গত ২০ এপ্রিল টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলায় ২ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে
জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌরসভায় ২ হাজার ৩১০টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।
পড়ুন- গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
দেখুন- রাশিয়ার সাথে ইরানের বিশাল চুক্তি, ‘পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র


