জয়পুরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও ডিজিটাল সেবার বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে জয়পুরহাটের পূর্ব বাজার এলাকায় সমীর হোটেল এন্ড রেস্টুরেন্টে পূবালী ব্যাংক জয়পুরহাট শাখার আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য দেন পূবালী ব্যাংকের এডিসি রিজওনাল হেড দুলাল বারী। পূবালী ব্যাংক জয়পুরহাট শাখা প্রধান মাহফুজুল আলম এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন প্রিন্সিপাল অফিসার মুশফিকুল আলম, আব্দুল ওয়ারেস, এডিসি অফিসার সোহেল রানা, জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি সনজিত সাহা সাজু, সাধারণ সম্পাদক নয়ন মোহন্ত, জেলা হার্ডওয়্যার সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় জানানো হয় এখন থেকে পূবালী ব্যাংকের গ্রাহকরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউআর কোড এবং এপস ব্যবহার করে অল্প খরচে কাসলেস সুবিধা নিতে পারবেন।
এছাড়াও জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখা ও জেলা হার্ডওয়ার অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরে শহরের সোনার পট্টির বাজারগলিতে তিন দিন ব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম বুথের উদ্বোধন করা হয়।
পড়ুন- ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় শনাক্ত


