বিজ্ঞাপন

জামালপুরের দুটি উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত, আহত ২

জামালপুরের দুটি উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই জন নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার দুপুরে বয়ে যাওয়া বজ্রবৃষ্টিতে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া গ্রামে বজ্রপাতে রাজীবের স্ত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশের বাড়ির শেফালী নামে আরেক নারী আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চর যথার্থপুর এলাকায় বজ্রপাতে হাসমত আলী নামে এক কৃষক নিহত হন। একই ঘটনায় আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পড়ুন- বজ্রপাতে সারাদেশে শিক্ষার্থীসহ ১২ জনের মৃত্যু

দেখুন- হরমুজ প্রণালিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন