জামালপুরে বজ্রপাতে একনারীসহ দুইজন নিহত। আহত হয়েছেন একজন। এসময় একটি গরু মারা গেছে। নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানে ছেলে হাসমত আলী হাসু ও
মেলান্দহের হাজরাবাড়ী পৌরসভার কড়ইচুড়া গ্রামের রাজিব হোসেনের স্ত্রী গৃহবধু মর্জিনা বেগম। এসময় আহত হয়েছেন সদরের লক্ষীরচরের নুর আলীর ছেলে কৃষক আনোযার হোসেন।
স্থানীয়রা জানান, রোববার মাঠে গরু ছাগল চড়িয়ে নিজেদের ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন কৃষক আনোয়ার হোসেন ও হাসমত আলী। বিকাল তিনটার পর হঠাৎ ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। সাড়ে তিনটার দিকে বজ্রপাত হলে আনোয়ার হোসেন ও হাসমত আলী গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসমত আলী হাসুকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত আনোযার হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বিকালে নিজ বাড়িতে রান্না করার সময় মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার কড়ইচুড়া গ্রামের গৃহবধু মর্জিনা বেগম গুরুত্ব আহত হন। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওযার পথে মারা যান তিনি।
বজ্রপাতে জেলায় আরো চারজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
পড়ুন : হাজারো আলেমের ওস্তাদ পূর্বধলার আল্লামা গোলাম মোস্তফার ইন্তেকাল


