সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে এসব ঘটনা ঘটে।
তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, ঘটনাটি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন : সিরাজগঞ্জে যমুনার চরে মরিচের বাম্পার ফলন, কৃষকদের মুখে হাসি


