বিজ্ঞাপন

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা

খুলনায় খুলনা প্রেস ক্লাব-এ ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘ‌টে। হামলার পরপরই ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেসক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের ত‌র্কে জড়ায়।
পূ‌র্বে থে‌কে খুলনা প্রেস ক্লা‌বে নির্বাচ‌নে প্রচারণা চল‌ছি‌লো। এসময় ক‌য়েকজন দুবৃত্ত সভাপ‌তি প্রার্থী সাংবা‌দিক মোস্তফা স‌রোয়‌রের নাম ধ‌রে ডাকাডা‌কি ও গা‌লিগালাজ কর‌তে থা‌কে। এর ম‌ধ্যে এখন টে‌লি‌ভিশন খুলনার বি‌শেষ প্রতি‌নি‌ধি মোঃ ত‌রিকুল ইসলামের উপর হামলা ক‌রে।

এতে কয়েকজন সাংবাদিক আহত হন। হামলার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।”

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপি-এর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।”

বিজ্ঞাপন

সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে আসামী গ্রেপ্তা‌রের দা‌বি জানা‌নো হয়। বি‌ক্ষো‌ভে সঞ্চালনা ক‌রেন সমকা‌লের স্টাফ রি‌পোর্টর হাসান হিমালয়।

পড়ুন : তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন