নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় আরবী আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) দুপুর দুপুরের দিকে ডিমলা সদর ইউনিয়নের সর্দারের হাট এলাকায় এই ঘটনা ঘটে। দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ছাত্রী নিহত হয়।
আরবী ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়াপাড়া এলাকার আমিনুর রহমানের মেয়ে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- আসছে সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান
দেখুন- ‘জিয়াউর রহমানের সাথে খাল কাটার স্মৃতি জানালেন তারেক রহমানকে


