বিজ্ঞাপন

নীলফামারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে নীলফামারীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা এতে অংশ নিয়ে তুলে ধরেছেন নানা প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল উদ্ভাবন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) সকালে নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার ছয় উপজেলা থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উদ্বোধনের পর জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের গবেষণাধর্মী চিন্তা, পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল সেবাভিত্তিক প্রকল্পগুলোর প্রশংসা করেন।

এর আগে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা এবং সহকারী জেলা শিক্ষা অফিসার ওয়াদুদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএসডিএফ’র চেয়ারম্যান মারুফ খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবন উপস্থাপন করে প্রমাণ করেছে, তারা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত। তাদের সৃজনশীলতা ও মেধা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জেলার শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে প্রশাসনের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।

দুই দিনব্যাপী এ আয়োজনে বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, সেমিনার, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং শ্রেষ্ঠ স্টল নির্বাচনসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

পড়ুন-ইন্টারনেটের নতুন দর নির্ধারণ, যে টাকায় পাওয়া যাবে ২৫০ এমবিপিএস

দেখুন- আলোচনায় লোডশেডিং, প্রস্তুতি নিতে পারছে না পরীক্ষার্থীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন