বিজ্ঞাপন

মদনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

নেত্রকোনার মদন থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে দিকে তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ মাদকবিরোধী ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চানগাঁও ইউনিয়নের রত্নপুর পূর্বপাড়া গ্রামের আক্কাস মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী হিরন মিয়াকে (২৫) ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ (সোমবার) তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় মামলা দায়ের করা হয়েছে।

একই অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন- মদন পৌরসভার ৬নং ওয়ার্ডের (কোর্ট বিল্ডিং) জাহাঙ্গীরপুর গ্রামের মো. মজিবর রহমান বাচ্চুর ছেলে মো. বায়জিত আহম্মেদ অপু (৩৫)। তার বিরুদ্ধে দুই বছরের একটি মাদক মামলার সাজা ওয়ারেন্ট, একটি জিআর ওয়ারেন্ট এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি সিআর ওয়ারেন্টসহ চারটি পরোয়ানা মুলতবি ছিল।

মদন পৌরসভার ৩নং ওয়ার্ডের ইমদাদপুর গ্রামের মৃত সুধন রবিদাসের ছেলে রতন রবিদাস (৫৪)। তাকে জিআর মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। উপজেলার কুলিয়াটি (মড়লপাড়া) গ্রামের কাসেমের ছেলে মো. রাকিবকে (১৯) জিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন করিম জানান, ‍“গ্রেফতারকৃত আসামিদের মধ্যে একজন চিহ্নিত মাদক কারবারি এবং বাকিরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরের দিকে যথাযথ পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন