বিজ্ঞাপন

ত্রিশালে ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি পেলেন মাহবুবুর রহমান

সেবায় স্বচ্ছতা নিশ্চিত করে কাজের গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাজে হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

২০২৬ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে রবিবার জেলা প্রশাসন তাকে এই সম্মানে ভূষিত করে। মাহবুবুর রহমান ত্রিশালে যোগদানের পর থেকেই ভূমি অফিসে যে কোন শ্রেনীর লোক কাজের বা পরামর্শের জন্যে আসলে আন্তরিকতার মধ্য দিয়ে তা গুরুত্ব দিয়ে শুনে তা করে দিয়েছেন। অফিসকে দালালমুক্ত মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করতেও দেখাগেছে।

ত্রিশাল সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান বলেন, যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা জোগায়। আমি চেষ্টা করেছি সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়। আজকের এ অর্জন আমার কাজে এবং ভবিষ্যতেও চলার পথের প্রেরণা হয়ে থাকবে।

এই অর্জন আমার একার নয়, এটি পুরো ভূমি অফিসের টিমওয়ার্কের ফল। ভবিষ্যতে ত্রিশালের ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব করা আমার লক্ষ্য।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ জয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন