বিজ্ঞাপন

বেসরকারি ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা ব্র্যাকের

দেশের ব্যাংক খাত যখন প্রচণ্ড অস্থিরতায় তখন বেসরকারি ব্যাংকগুলোর ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড গড়েছে ব্র্যাক ব্যাংক। গত বছর ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকা। ২০২৪ সালে ব্যাংকটির নিট মুনাফা ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা। 

বিজ্ঞাপন

ব্যাংক খাত-সংশ্লিষ্টরা জানান, এই প্রথম দেশের কোনো বেসরকারি ব্যাংক প্রথমবারের মতো নিট মুনাফা ২ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করল। তবে দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মুনাফা আরও বেশি (প্রায় তিন হাজার কোটি টাকা)।

গতকাল সোমবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিত হিসাবে ব্র্যাক ব্যাংকের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ১২ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ১৮ পয়সা। এ মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। 
২০২৫ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে ৫১ টাকা ৫৬ পয়সায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহও বেড়ে ৭২ টাকা ৭২ পয়সায় দাঁড়িয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল মাত্র ২ দশমিক ২৭ শতাংশ, যেখানে দেশের ব্যাংক খাতের গড় খেলাপি ঋণের হার প্রায় ৩১ শতাংশ। 

পড়ুন:তামাক খাতে ৮৫০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে অন্তর্বর্তী সরকার

দেখুন:ইরানের যে শক্তিতে কাঁপছে ট্রাম্প-নেতানিয়াহু! 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন