বিজ্ঞাপন

লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত- র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি মিশন মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জজ কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জজ কোর্ট ভবনের নিচে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্টলের মাধ্যমে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ফ্রি মেডিকেল সেবারও ব্যবস্থা রাখা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায় দুইজন আইনজীবীকে সম্মাননা প্রদান করা হয়। পুরুষ অ্যাডভোকেট হিসেবে সম্মাননা পান অ্যাডভোকেট শামসুল আলম মিলন এবং নারী অ্যাডভোকেট হিসেবে সম্মাননা লাভ করেন অ্যাডভোকেট মুর্শেদা বেগম মানু।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ কোর্টের সিনিয়র জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম মমিনুল হক, বিভিন্ন পর্যায়ের আইনজীবী, সহকারী আইনজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।

পড়ুন- ‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র’

দেখুন- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুশিয়ারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন