ফুল ফুটে ঝড়ে যায়, জন্ম থেকে মুত্যু হয়, ভূমি ও আকাশের সীমানায় অবিচল শ্রীতি গুলো রয়ে যায়। শিশু থেকে বৃদ্ধ আর শেষ অধ্যায় মৃত্যুতে। মানুষ বাঁচে তার কর্মে, পৃথিবীর প্রাপ্তীতে তৃপ্তি যেন আমরণ হয়। সেই ভাবনা থেকেই প্রবীন দিবস।
১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীন দিবস। সারা বিশ্বে এই দিনটি পালন করছে। এই দিনটি স্মরণে সারা দেশের ন্যায় রাজশাহীর সকল উপজেলায় পালিত হয়েছে প্রবীন দিবস। একইভাবে চারঘাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। ওই সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মীরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
বৃহস্পতিবার সকালে প্রবীন দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। সমাজসেবা অফিসার রাশেদুজ্জামান এর সঞ্চালনায় একটি র্যালী উপজেলা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও বলেন, প্রত্যেক মানুষের প্রবীন একটি অধ্যায় অবধারিত। তবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই একটু সুখের আশায় পৃথিবীতে প্রতিযোগিতায় মেতে উঠে। কিন্ত জীবনের প্রদীপ নিভু নিভু স্মরণ নেই তার। একটি শিশু যেমন বেড়ে উঠাকে নিয়ে ব্যস্ত, তেমনি একজন শিক্ষার্থী তার অধ্যায়ন নিয়ে গবেষণা করছে, কর্ম জীবনে উপার্জন নিয়ে ভাবনা। কিন্ত প্রবীনের ভাবনা শুধু মৃত্যু। পৃথিবীর নিষ্ঠুরতা নিয়মে অনেক প্রবীন তার বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলে। পরিবারের কাছ প্রবীনের গুরুত্ব থাকে না। ধুকে ধুকে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সর্বপরি প্রত্যেকের প্রবীন অধ্যায় আছে, সেই চিন্তা চেতনাকে মনে রেখে প্রবীনদের প্রতি ভালোবাশা ঢেলে সাজাঁতে হবে।
পড়ুন : দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


