ভূগর্ভস্থ পানি নয়, বরং উপরের পানি উৎস থেকে সংগ্রহে নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “ভূগর্ভস্থ পানির পরিবর্তে আমাদের এখন সার্ফেস ওয়াটারের ব্যবহার বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে। বৃষ্টির পানি কীভাবে ধরে রাখা যায়, সেটা ভাবতে হবে।”
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটরিয়ামে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য হাতিরঝিলের পানি পরিশুদ্ধ করে ব্যবহার এবং আশুলিয়ার পানি সংরক্ষণ করা সম্ভব হতে পারে। একইসঙ্গে ঢাকার আশপাশের নদীগুলোর পানি ব্যবহারের চিন্তাও করতে হবে।”
পড়ুন: ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় যেতে পারে: ইইউ নির্বাচন মিশন
আর/


