বিজ্ঞাপন

বোয়ালখালীতে নিজের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুতের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে।


স্থানীয় নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে নিহত রনি চৌধুরী। রনি চৌধুরী নিজের খামারে মুরগি পালনের পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করে সংসার চালাত বলে জানা যায়।


প্রতিবেশি আজিম জানান, সকাল সাড়ে ৮টার দিকে রনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। তার মা মাটিতে পড়ে থাকায় অবস্থায় দেখতে পেয়ে রনিকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.মুনতাহিনা বলেন, ‘সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রনি চৌধুরী নামের বোয়ালখালীর এক যুবককে হাসপাতালে স্বজনরা নিয়ে আসলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

পড়ুন- ‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র’

দেখুন- খাল কাটার পাশাপাশি চলছে বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন