কাতারের রাজধানী দোহাতে এক আন্তঃসাংস্কৃতিক মিলনমেলার পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তাশনিম আব্রার এবং আলজেরিয়ান তরুণী সাউন্ডৌস মেরিয়েম। আগামী ১ মে (শুক্রবার) সন্ধ্যা ৭টায় এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হবে ট্রেফিন হাউস হোটেলের ওরাক্সি হলে, দোহায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর তাশনিম আব্রার হলেন মোঃ আক্তার জামান ও আনোয়ার বেগমের পুত্র। অন্যদিকে কনে সাউন্ডৌস মেরিয়েম হলেন মেকামেনে মুরাদ ও হিরেচে খেদিদজার কন্যা। দুই পরিবারের সম্মতিতে এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে এই শুভ আয়োজন সম্পন্ন হতে যাচ্ছে।
বাংলাদেশি ও আলজেরিয়ান দুই ভিন্ন সংস্কৃতির মানুষের এই বন্ধন প্রবাস জীবনে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। কাতারে বসবাসরত প্রবাসীদের মধ্যে এমন আন্তঃদেশীয় পারিবারিক সম্পর্ক দিন দিন বাড়ছে বলেও সামাজিক মহলে আলোচনা রয়েছে।
অনুষ্ঠানে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত ছেলের বাবা বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আখতারুজ্জামান মামুন থেকে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানানোর আহ্বান জানিয়েছেন দুই পরিবার।
নবদম্পতির আগামীর জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এটাই সবার প্রত্যাশা।
আজ বুধবার মধ্য রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমান বন্দর অবতরণ করেন কন্যা এবং কন্যার মা ও কন্যার ভাই এ সময় তাদেরকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচার সভাপতি ও বরের বাবা ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন এবং বাংলাদেশ কালচারাল একাডেমির সাধারণ সম্পাদক ও আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশ ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ চৌধুরী।
পড়ুন: হঠাৎ বজ্রপাতে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, মাটিতে লুটিয়ে পড়েন বাবা
আর/


