বিজ্ঞাপন

পুলিশ বক্সের সামনে স্বর্ণ লুট, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৪

দিনাজপুরের বিরামপুরে মহাসড়ক দিয়ে যাওয়ার সম দিন দুপুরে সাড়ে আট ভরি সোনা লুটের ঘটনা ঘটেছে । এ ঘটনায় জড়িত সন্দেহে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ,ইউপি সদস্যসহ ৭জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করে আজ বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করেছেন থানা পুলিশ। তবে এ ঘটনায় লুটের স্বর্ণ গুলো উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল চৌধুরী ও সদস্য সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘটনায় জড়িত সন্দেহে বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশিককে প্রাথমিক সদস্যপদ সহ সকল দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন, মো. আশিক (২৬) বিরামপুর পৌরশহরের কল্যাণপুর মহল্লার রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালুর ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌরশাখার যুগ্ম আহ্বায়ক, বিরামপুরের পূর্বপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে আল রেহমান ওরফে অরণ্য (২০), শিমুলতলী মহল্লার লুৎফর রহমানের ছেলে সাগর রহমান (২৪) ও প্রফেসরপাড়ার মোতালেব হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২০)।

পলাতক আসামিরা হলেন, বিরামপুর পৌরশহরের ইসলামপাড়ার সাইফুল ইসলামের ছেলে মো. সানি (১৯), রাকিবুল হাসান ওরফে রিফাত (২৫) ও উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল রানা (৪২)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর সুজাপুরের বাসিন্দা ও মিষ্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী মানিক দত্ত তাঁর ব্যবসায়ীর স্বর্ণ (ভাংরি আংটি, চেইন বালা ও নাকফুল) হলমার্ক করতে বিরামপুর গোল্ড হলমার্ক সেন্টারে আসেন। পরে, কাজ শেষে তাঁর সহকর্মী সোহেল রানাকে (চালক) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ফুলবাড়ির পথে রওনা হন। পথে, বিরামপুরের দুর্গাপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশ বক্সের সামনে দুইটি মোটরসাইকেলে করে ৬ জন ও অজ্ঞাতনামা তিন থেকে চারজন তাঁর পথরোধ করেন। এ সময় যুবকরা দেশীয় অস্ত্র (চাপাতি) দেখিয়ে স্বর্ণব্যবসায়ী মানিক দত্তের প্যান্টের পকেটে থাকা সোয়া ৮ ভরি ওজনের স্বর্ণের পাত এবং মোটরসাইকেল চালক সোহেল রানার মানিব্যাগ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, গতকাল সোমবার এক স্বর্ণব্যবসায়ীর সোয়া ৮ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও ডাকাতি হওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। গ্রেপ্তার আসামিদের আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সাইফুল ইসলাম সরকার।

পড়ুন: গ্রিন ঢাকা সিটি গড়তে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন