বিজ্ঞাপন

নেত্রকোনায় একাধিক চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

একাধিক চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি অজয় পাল চৌধুরীকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত অজয় পাল চৌধুরী নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন শান্তিবাগ এলাকার মৃত রুহি দাস পালের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর মুগদা থানাধীন মান্ডা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব-১৪ এবং ঢাকার শাহজাহানপুর সিপিসি-১, র‍্যাব-৩ এর যৌথ দল অভিযান পরিচালনা করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানাধীন মান্ডা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অজয় পাল চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের (চেক ডিজঅনার) একাধিক মামলা রয়েছে। অজয় পাল কেন্দুয়া থানায় একাধিকেরও বেশি মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে অজয় পাল দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃতি আসামিকে ইতোমধ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, আরও ৩ জেলায় বন্যার আশঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন