বিজ্ঞাপন

সংবিধান সংশোধনে গঠিত হবে ১৭ সদস্যের কমিটি

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ট্রেজারি বেঞ্চ থেকে ১২ জন এবং বিরোধীদল থেকে ৫ জনের নাম আহ্বান করা হয়।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে। যেখানে সরকারি দলের ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জন সদস্য থাকবে। এ সময় বৃহস্পতিবারের মধ্যে বিরোধী দলকে ৫ জন সদস্যের নাম দেয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

বিজ্ঞাপন

পরে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদকে বলেন, ইতোমধ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। আমি উনাকে জানিয়েছি বিষয়টি নিয়ে আমাদের (বিরোধী দলের) আলোচনার প্রয়োজন রয়েছে। কারণ, এখানে আমাদের কনসেপ্টচ্যুয়াল ডিফারেন্স (ধারণাগত পার্থক্য) আছে।

আলোচনার পর সিদ্ধান্ত জানানোর কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা আলোচনা করে এ বিষয়ে জানাবো। তবে এই সেশনে আমরা এর মত দিতে পারব না। কারণ, আমরা রিফর্ম (সংস্কার) চেয়েছি আর এখানে অ্যামেন্ডমেন্ট (সংশোধনী) হচ্ছে। উনারা প্রস্তাব করেছেন, আমরা সেটি গ্রহণ করলাম। কিন্তু আমরা এখনই এ বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছি না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

পড়ুন : অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন