বিজ্ঞাপন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা

রাজশাহীর চারঘাট মডেল থানায় পপকর্ন বিক্রেতা দম্পতি ধর্ষণের অভিযোগ করেছে। বুধবার ঘটনাটির উপজেলা পর্যায়ে ছড়িয়ে পরে। থানা পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে।

থানা পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চারঘাটে উপজেলার সরদহ রেলস্টেশনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই দম্পতি ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

নাটোর সদর উপজেলার হাশেমপুর গ্রামের ওই দম্পতি প্রতিদিনের মতোই মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে তারা সরদহ স্টেশনে নেমে যায়। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিল। ওই সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে ফেলে রাখে। পরে তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী বুধবার দুপুরে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

এবিষয়ে ভুক্তভোগীর স্বামী জানায়, সে চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে বাঁধন মুক্তকরে করে এবং জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করে। স্থানীয়রা জানায়, অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম। সে উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

সরদহ স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, রাতে যখন ঘটনাটি ঘটে তখন স্টেশনে তিনজন স্টাফ দায়িত্বে ছিল। তারা বিষয়টি পরে জেনেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বুধবার সন্ধায় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। ভুক্তভোগীরা এই ঘটনায় থানায় একটি মামলা করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে আ.লীগের ০৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন