মানিকগঞ্জের হরিরামপুরে বড় আকৃতির গজার মাছ ধরা পরলো জেলের জালে।
সকালে উপজেলার বাহিরচর গ্রামে জলাবদ্ধ ইছামতির কুমে জেলে মুনজেরের জালে ধরা পরে মোট ৪ টি গজার মাছ। এরমধ্যে বড় গজারটির ওজন প্রায় পাঁচ কেজির বেশি হবে বলে জানান জেলে মুনজের।
মুনজের আরও বলেন, গত কয়েকবছর ধরে ইছামতি নদীর বাধ আর দুষণের কারণে জলাবদ্ধতার কারণে পানি প্রবাহ না থাকায় প্রচুর পরিমান গজার মাছ এখানে আছে বলে ধারণা করেন। এর আগে প্রায় ৭/৮ কেজির আরেকটি গজার মাছ ধরা পড়েছিলো বলে জানান। আজকের ৩১ শত টাকায় আন্ধারমানিক আড়তে ডাকের মাধ্যমে নিপেন ও তপার কাছে ডাকে বিক্রি করেন। দুই হাত এর উপরে লম্বা গজার মাছ সহজে পাওয়া যায় না। আজ পেয়ে অনেকটা খুশি লাগতেছে।
আড়ৎ থেকে পাইকারি দামে নিপেন ও তপা জানান, এতোবড় গজার মাছ সচরাচর পাওয়া যায়। আজ এতোবড় একটা গজার মাছ পাইকারি দরে ক্রয় করে আন্ধারমানিক বাজারে বিক্রি করবো, ভালই লাভ হবে বলেও জানা তিনি।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল হক ইকরাম বলেন, এই উপজেলায় বিভিন্ন ইছামতি নদীতে জলাবদ্ধতা বা পুকুর থেকে মাঝে মাঝে বড় আকারের মাছ ধরা পরে। আজ বড় ধরণের একটা গজার ধরা পরেছে শুনেছি। জেলেদের সকল বিষয়ের, সকল উন্নয়নে আমরা সবসময় পাশে আছি।
পড়ুন- জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়েছে


