পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর বাজার অংশে সড়কের উপর রবিবার ও বৃহস্পতিবার বসে সাপ্তাহিক হাট। এই দুদিনে দুর্ভোগ পোহাতে হয় এ অঞ্চলের হাজার হাজার মানুষের।
পাবনা বেড়া এবং সাঁথিয়া উপজেলার ত্রিসীমানায় অবস্থিত কাশিনাথপুরে বাজারে সাপ্তাহিক হাটের দিনে সড়ক দখল করে পেঁয়াজের সহ বিভিন্ন দোকান বসে। যে কারণে চরম ভোগান্তিতে পথচারী, এলাকাবাসী এবং বিভিন্ন যানবাহন ও যাত্রীরা।
সরেজমিনে হাটের দিনে কাশিনাথপুর হাটে গিয়ে দেখা যায়, ফুলবাগান মোড় অতিক্রম করার পর থেকেই মহাসড়ক পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত পেঁয়াজের হাট সহ দুই পাশে অস্থায়ী দোকান বসেছে।পুলিশ প্রশাসনের নাকের ডগাতে বসে হাট মালিক কর্তৃপক্ষরা মহাসড়কে অবরুদ্ধ করে নিজেদের স্বার্থ উদ্ধার করছে এতে পুলিশ প্রশাসন কিছুই বলছে না,এতে দীর্ঘমেয়াদে যানজটের সৃষ্টি হচ্ছে।
পড়ুন- দেশে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত?
দেখুন- যুক্তরাষ্ট্রকে ন/র/ক দেখাবে


