বিজ্ঞাপন

শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা

৩৯ তম জাতীয় স্নুকার প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে ঢাকা বোট ক্লাব। আজ, ৩০ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা বোট ক্লাবে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

এর আগে একই দিন ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মো. শামসুদ্দিন এনডিসি, পিএসসি। সম্মেলনটি সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ক্লাবের মেম্বার এডমিন নকিব সরকার অপু, মেম্বার ফাইনান্স সৈয়দ আবু সোলাইমান, স্পোর্টস ইনচার্জ মনির হোসেন ইমন সহ অন্যান্য ইসি মেম্বারবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে অংশ নিচ্ছেন দেশের ৩২ টি ক্লাবের মোট ১৮৩ জন খেলোয়াড়। টুর্নামেন্টে বিজয়ী প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। অ্যাম্বার গ্রুপের পৃষ্ঠপোষকতা ও এমিনেন্স সোর্সিং অ্যান্ড রশিদ গ্রুপের সহ-পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টে বেভারেজ পার্টনার হিসেবে থাকছে আরসি কোলা এবং মিনারেল ওয়াটার ব্র্যান্ড মাম। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ইমপ্যাক্ট পিআর।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন প্রতিযোগী পাবেন নগদ এক লাখ টাকা। রানার্স আপ পাবেন ৫০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালে উত্তীর্ণ প্রত্যেক প্রতিযোগী পাবেন নগদ ২০ হাজার টাকা। পাশাপাশি পঞ্চাশ বা তার বেশি ব্রেক করা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে থাকছে ২০ হাজার টাকা।

ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ বলেন, “এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের মাধ্যমে দেশে কিউ স্পোর্টস আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং প্রতিভাবান খেলোয়াড়রা নিজ প্রতিভা উন্মোচনে উপযুক্ত প্ল্যাটফর্ম পাবেন। তবে স্নুকার টেবিল আমদানি করতে প্রতি কেজিতে প্রায় সাড়ে ৩ ডলার ভ্যাট দিতে হচ্ছে, যা এই খেলার বিস্তারে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ খাতে ভ্যাট কমানো গেলে বাংলাদেশকে স্নুকারের বিশ্ব মঞ্চে তুলে ধরা আরও সহজ হবে।”

বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মো. শামসুদ্দিন বলেন, ‘প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত করতেই আমাদের এ আয়োজন। নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে আরও দক্ষ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলেই আমরা বিশ্বাস করি’।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. মো. জহিরুল ইসলাম বলেন, “এবারের প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ দেশের স্নুকারের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন। এ ধরনের উদ্যোগ নতুন প্রতিভা বিকাশে একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে ঢাকা বোট ক্লাব লিমিটেড, বানানী ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, অফিসার্স ক্লাব ঢাকা, উত্তরা ক্লাব লিমিটেড, চট্টগ্রাম ক্লাব, খুলনা ক্লাব লিমিটেড, বাংলাদেশ ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, ক্লাব শাহীন লিমিটেড, লিজেন্ড ক্লাব লিমিটেড, কুমিল্লা ক্লাব লিমিটেড, এরিনা বাই কিউস্পোর্টস একাডেমি, ক্যালিফোর্নিয়া পুল অ্যান্ড স্নুকার, লে রয়্যাল স্পোর্টস লিমিটেড, আর অ্যান্ড বি বিলিয়ার্ড সেন্টার, স্পোর্ট এক্স বিলিয়ার্ডস, কিউ অ্যান্ড ইউ বিলিয়ার্ড, ব্রেক এন বল, কিউ বিলিয়ার্ডস, জিমি’স বোলিং অ্যান্ড বিলিয়ার্ড, সিলনেট আইটি অ্যান্ড বিলিয়ার্ড জোন, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, ন্যাস বিলিয়ার্ড একাডেমি, ব্রেকার্স পুল অ্যান্ড স্নুকার, কুমিল্লা সিটি ক্লাব, কিউ স্পোর্টস হাব, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব লিমিটেড, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার, বাংলাদেশ কিউস্পোর্টস একাডেমি এবং ক্যাথলিক ক্লাব চট্টগ্রাম।

আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

পড়ুন- গণভোটের রায় বাস্তবায়নে ঢাকায় মহাসমাবেশের ডাক দিলো ১১ দলীয় জোট

দেখুন- ‘বাইপাসকে বাইপাস করার জন্য মনে হচ্ছে আরেকটি বাইপাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন