বিজ্ঞাপন

জন্মনিবন্ধনে অনিয়ম, ব্রাহ্মণবাড়িয়ার চার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নিবন্ধন প্রদানে অনিয়মের অভিযোগে চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন, জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শফিক), সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান ও কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভূইয়া।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম জানান, আমরা গতকাল চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। তাদের বিরুদ্ধে জন্ম নিবন্ধন প্রদানের অনিয়মের অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাদেরকে শোকজ করা হয়েছে।

পড়ুন- বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন