বিজ্ঞাপন

মে দিবস উপলক্ষে গোয়াইনঘাটে র‌্যালি ও আলোচনা সভা

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মে) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রমিকদের এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ শ্রমিকদলের সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার এসআই মো. তাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, শ্রমিক নেতা সেলিম উদ্দিন, ইসমাইল আহমদ প্রমুখ।
র‌্যালিতে বিভিন্ন দাবি-দাওয়ার উপর ব্যানার ও ক্যাপ পরে অংশ নেন শ্রমিকবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি

দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন