দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শুক্রবার ভোর সাড়ে চারটা থেকে কেন্দ্রটি পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
এর আগে যান্ত্রিক সমস্যার কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মাথায় গত শনিবার সকাল ১১টার দিকে আবারও উৎপাদন বন্ধ হয়ে পড়ে।
এরও আগে বুধবার রাত ১০টা ২ মিনিটে কেন্দ্রটির চারটি কোল মিলের মধ্যে দুটি বিকল হয়ে গেলে ইউনিটটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে দীর্ঘ মেরামত শেষে উৎপাদন পুনরায় চালু করা হয়।
শুক্রবার ভোরে উৎপাদন শুরুর সময় প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। তবে অল্প সময়ের মধ্যেই আবারও কারিগরি জটিলতা দেখা দেওয়ায় পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ে।
কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে দুটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। চালু থাকা একমাত্র ইউনিটটিও বারবার বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেন্দ্রের উৎপাদন কার্যত অনিয়মিত অবস্থায় রয়েছে। এতে উত্তরাঞ্চলে লোডশেডিং ও লো-ভোল্টেজ পরিস্থিতি আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

