সীমান্ত সুরক্ষায় পেশাদারিত্ব ও কঠোর নজরদারির ধারাবাহিকতায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যরা সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ২৪,১০,৫৭০/- টাকা (চব্বিশ লক্ষ দশ হাজার পাঁচশত সত্তর টাকা), যা সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রতিফলন।
বিজিবি সূত্রে জানা যায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক ও চোরাচালান প্রতিরোধে সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বকে ধারণ করে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবি’র টহল ও আভিযানিক কার্যক্রম আগের চেয়ে আরও বেগবান করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান,যেকোনো মূল্যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান
ইমি/


