বিজ্ঞাপন

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ভিজিট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বার্তায় বলা হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা অনুমোদিত নয়। তবে কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে।

শনিবার (২ মে) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী, ভিজিটর ভিসা বা বি১/বি২ (B1/B2) ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু নির্দিষ্ট ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

* বিভিন্ন ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা।
* পেশাগত বা ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করা।

তবে এই ভিসার অপব্যবহার রোধে কঠোর সীমাবদ্ধতাও রয়েছে। ভিজিটর ভিসায় থাকাকালীন কোনোভাবেই নিচের কাজগুলো করা অনুমোদিত নয়-

* যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা বা চাকরি করা।
* যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো কাজের বিপরীতে পারিশ্রমিক বা পেমেন্ট গ্রহণ করা।

ভিসা নীতি লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। তাই ভিসা প্রদানের উদ্দেশ্য বজায় রেখে তা সঠিকভাবে ব্যবহার করার জন্য ভ্রমণকারীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : অবশেষে ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন