চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন চালক, ব্যবসায়ীসহ আরও ৩ জন।
শনিবার (২রা মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর চলমান সিএনজি পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এদুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম রবিউল হোসেন (৫০), তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর এলাকার মৃত নেহাল উদ্দিনের সন্তান।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে সূত্র জানা যায়, মহাসড়কের চলমান সিএনজি পাম্প এলাকায় অবৈধভাবে একটি ট্রাক পার্কিং করে রাখা হয়। এসময় পেঁয়াজবাহী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মুহুর্তে সবজিবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। এতে দুই ট্রাকের চালক, সবজি ব্যবসায়ীসহ ৩ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় বিষয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরন করি।
নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুজ্জামান বলেন, ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাড়ি থেকে লাশ বের করি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে আসি। মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারনে এদুর্ঘটনা ঘটেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান
ইমি/


