বিজ্ঞাপন

মেহেরপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শাকিল আহমেদ(২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ রামনগর গ্রামের বাগান পাড়ার মইদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২ এপ্রিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাদ্রাসায় কুরআন পড়া শেষ করে বাড়ি ফেরার পথে জোরপূর্বক পার্শ্ববর্তী গোরস্থানের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা করে শাকিল আহমেদ। শিশুর আত্মচিৎকারে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৪, তারিখ ০২/০৪/২৬।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, গ্রেপ্তারকৃত শাকিলকে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন