বিজ্ঞাপন

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের নিরাপত্তা জোরদার

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

ডিএমপির একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। এতে পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে ঝটিকা মিছিল বা কোনো কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এ ধরনের যেকোনো অপরাধমূলক ও অবৈধ তৎপরতা প্রতিহত করতেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এরই মধ্যে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার আওতাধীন ঢাকা-ময়মনসিংহ সড়ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু প্রচারপত্র জব্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

ঢাকাজুড়ে পুলিশের এ বিশেষ সতর্কতা নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি নেই, সেটি তাদের মূল বিবেচনার বিষয় নয় এবং এ মুহূর্তে বড় কোনো হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার ও উসকানিমূলক বিষয়বস্তু দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, যেকোনো অপরাধমূলক তৎপরতা প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি, টহল ও অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

পড়ুন: ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন