বিজ্ঞাপন

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’র উদ্বোধন

একযোগে সারাদেশের ন্যায় গাইবান্ধাও শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’। শনিবার (২ মে) বিকেল সাড়ে তিনটায় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার সূচনা ঘোষণা করেন।

এ উপলক্ষে গাইবান্ধা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ, গাইবান্ধা -৫ আসানের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেজ, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহিদ,জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক ।

এছাড়াও জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উদ্বোধনী আয়োজনটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে।

বিজ্ঞাপন

উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো, যা নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মাধ্যমে চলবে।

পড়ুন : গাইবান্ধায় ব্লেন্ডার মেশিনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন