ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে মো. জাকারিয়া নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবারে (২ মে) উপজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে ১০টার বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত একটি ডোবায় পড়ে যায় শিশু জাকারিয়া। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। প্রায় দুই ঘণ্টা পর ডোবায় তার মরদেহ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করেন।
টানুয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস জানান, মাটি কাটার কারণে সেখানে একটি ডোবার সৃষ্টি হয়েছিল। ওই ডোবাতেই পড়ে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ খোলা ডোবা দ্রুত ভরাট বা নিরাপদ করার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
পড়ুন : ভারী বৃষ্টিতে বিকল্প সড়ক ভেঙে কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ


