বিজ্ঞাপন

১৫ আগস্ট উপলক্ষে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়ায় ১৫ আগস্ট উপলক্ষে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজার সংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে নেতাকর্মিদের সাথে খিচুড়ি রান্নার সময় গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারকৃত বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন আওয়ামী যুবলীগের উপজেলা কমিটির সহসভাপতি। এবং তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এই দুই ভাই ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল মাহমুদ রতন দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে নেতাকর্মীদের সংগঠিত করে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে খিচুড়ি রান্না করছিলেন তারা। এসময় ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। অভিযানকালে অন্যরা পালিয়ে যায়।

কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে ১৫ আগস্ট উপলক্ষে পবন চেয়ারম্যান ও তার ভাই রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন। তারা সেখানে সংগঠিত হচ্ছেন, এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

ভেড়ামারা থানার ওসি মুহম্মদ জাহেদুর রহমান বলেন, তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

পড়ুন :

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন