বিজ্ঞাপন

বড় সিদ্ধান্ত নিলো অস্কার কর্তৃপক্ষ

বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং আলোচিত পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। আর এবার ২০২৭ সালের অস্কারকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এবার নিয়মে আনা হয়েছে একাধিক সংশোধন, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে মানুষের সৃজনশীল ভূমিকাকে। একইসঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র, অভিনয় বিভাগ এবং গান সব ক্ষেত্রেই এসেছে নতুন দৃষ্টিভঙ্গি।

এআই ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ না করলেও অ্যাকাডেমি স্পষ্ট করে জানিয়েছে সৃজনশীল কাজের কেন্দ্রে মানুষ থাকতে হবে। অ্যাকাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার জানান, এআই কোনো কাজকে বাড়তি সুবিধা বা অসুবিধা দেবে না, তবে মূল্যায়নের সময় দেখা হবে মানুষের অবদান কতটা। প্রয়োজনে নির্মাতাদের কাছে এআই ব্যবহারের বিস্তারিত তথ্যও চাওয়া হতে পারে।


অ্যাকাডেমির সভাপতি লিনেট হাওয়েল টেইলর বলেন, মানুষকেই সৃজনশীলতার কেন্দ্রে রাখতে হবে। বিশেষ করে চিত্রনাট্যের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর, সম্পূর্ণভাবে মানুষের লেখা না হলে তা মনোনয়নের জন্য বিবেচিত হবে না।

দীর্ঘদিনের সমালোচনার মুখে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে আনা হয়েছে বড় সংস্কার। এখন থেকে কোনও দেশের আনুষ্ঠানিক মনোনয়ন ছাড়াই কান, ভেনিস বা টরন্টোর মতো বড় উৎসবে শীর্ষ পুরস্কার পাওয়া চলচ্চিত্র সরাসরি অস্কারের জন্য বিবেচিত হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ইরানি নির্মাতা জাফর পানাহির চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ আগে সুযোগ না পেলেও নতুন নিয়মে তা সম্ভব। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো- এখন থেকে কোনও দেশকে নয়, চলচ্চিত্র ও নির্মাতাকে পুরস্কার দেয়া হবে।

একটি বিভাগে একাধিক পুরস্কারের জন্য মনোনয়ন: অভিনয় বিভাগেও এসেছে বড় পরিবর্তন। এখন থেকে একজন অভিনেতা একই ক্যাটাগরিতে একাধিক কাজের জন্য মনোনয়ন পাবেন। যেমন, এ বছরের সেরা অভিনেতা বিজয়ী মাইকেল বি. জর্ডান যদি ২০২৬ সালে দুটি ভিন্ন চলচ্চিত্রে দুটি অসাধারণ প্রধান চরিত্রে অভিনয় করেন, তাহলে দুটোর জন্যই তার মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে।

অন্যান্য বিভাগগুলোতে এটি একটি সাধারণ রীতি। ২০০১ সালে, ৭৩তম অস্কার অনুষ্ঠানে, স্টিভেন সোডারবার্গ ‘ট্র্যাফিক’ এবং ‘এরিন ব্রকভিচ’ উভয় চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হিসেবে মনোনীত হয়েছিলেন এবং প্রথমটির জন্য পুরস্কারটি জিতেছিলেন।

গানের ক্ষেত্রে পরিবর্তন: মৌলিক গানের ক্ষেত্রেও কিছু শর্ত দেয়া হয়েছে। কোনও গান যদি সিনেমার শেষে ব্যবহার হয়, তবে সেটি শেষ দৃশ্যের অন্তত ১৫ সেকেন্ড আগে শুরু হতে হবে। অন্যদিকে যদি কোনও গানের কিছু অংশ সিনেমার বিভিন্ন সময় চলে, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। যেমন- গোল্ডেন গানটি ছবির বিভিন্ন অংশে ব্যবহৃত হওয়ায় সহজেই যোগ্যতা অর্জন করতে পেরেছে। কিন্তু যদি গানটি সিনেমা শেষ হওয়ার পরে শুরু হতো তবে সেটা অস্কার প্রতিযোগিতায় অংশ নিতে পারতো না।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিজ্ঞাপন

পড়ুন : ৩ সিনেমায় ১ হাজার ৫০০ কোটির ঝুঁকি: বিপাকে কেভিএন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন