ইরানের সঙ্গে ফের সামরিক সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি “অসদাচরণ” করে বা “খারাপ কিছু” করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলার পথে যেতে পারে।
শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এটা ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে। তবে এখন দেখা যাক কী হয়।”
তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র বর্তমানে “খুব ভালো অবস্থানে” রয়েছে এবং তেহরান এখন চুক্তি করতে আগ্রহী, কারণ দেশটি “বিধ্বস্ত” হয়ে গেছে।
ট্রাম্প আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার ভাষায়, “তারা বুঝতেই পারছে না তাদের নেতা কে।” একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি “আর নেই”।
ইরানের পক্ষ থেকে প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “তারা আমাকে চুক্তির ধারণা জানিয়েছে। এখন তারা এর বিস্তারিত ভাষা দেবে।”
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরান একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে, যেখানে উত্তেজনা কমানো ও আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ট্রাম্প ওই প্রস্তাব নিয়ে এখনো সংশয় প্রকাশ করছেন।
পড়ুন: জুলাই-অভ্যুত্থানের পর ৪৯৬ সাংবাদিক হয়রানি, ২৬৬ জনকে করা হয় হত্যা মামলার আসামি
আর/


