বিজ্ঞাপন

ডাসারের কৃতি সন্তান মোঃ আফজাল হোসেন: রাজনীতি ও মানবসেবায় এক নিবেদিত মুখ

মাদারীপুরের ডাসার উপজেলার কৃতি সন্তান মোঃ আফজাল হোসেন রাজনৈতিক অঙ্গন ও মানবসেবায় নিজেকে একটি পরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে এলাকায় আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল হোসেন ছাত্রজীবন থেকেই সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত। নিজের স্বার্থের চেয়ে মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। এলাকার কোথাও কোনো বিপদ-আপদ দেখা দিলে তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং ব্যক্তিগত উদ্যোগ ও অর্থ ব্যয়ে সহায়তা প্রদান করেন।
ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের বাসিন্দাদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকায় তিনি ইতোমধ্যে মানুষের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।
রাজনৈতিক জীবনেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। তিনি কাজীবাকাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, পল্টন থানা ছাত্রদলের সাবেক ২ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এছাড়া মানবিক কার্যক্রমেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে “ডি,কে ব্লাড ডোনার্স ক্লাব (DKBDC)” প্রতিষ্ঠা করে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৮ সালে কাজীবাকাই ইউনিয়ন থেকে তার ছাত্ররাজনীতির পথচলা শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। আফজাল হোসেন জানান, তিনি ভবিষ্যতেও ডাসার উপজেলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান এবং সাধারণ মানুষের সেবক হিসেবেই কাজ করে যেতে আগ্রহী।

বিজ্ঞাপন

পড়ুন:কাফরুলে ফ্রি পানির পাম্প উদ্বোধন

দেখুন:ইস্তাম্বুল: সোশ্যাল মিডিয়ার ছবির মতোই জাদুকরী? | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন