বিজ্ঞাপন

রাজধানীর বুকে হতে যাচ্ছে ‘শাপলা গণহত্যা’ প্রদর্শনী

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এটি অনুষ্ঠিত হবে।

এতে ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে।

পাশাপাশি থাকবে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্ব।

৫ মে বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা ও আহত ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

পড়ুন : পেঁপে গাছগুলোর দোষ কী ছিল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন