বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা

নির্ধারিত সময় অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যের মোট ২৯৪ আসনের মধ্যে আজ ২৯৩ আসনের ফল ঘোষণা করা হবে। ফলতা আসনে নির্বাচন স্থগিত থাকায় আগামী ২১ মে সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়। রাজ্যজুড়ে ৭৭টি গণনাকেন্দ্রে এই প্রক্রিয়া চলছে। শুরুতে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ইভিএমের ভোট গণনা শুরু হবে।

মোট ৭৭টি কেন্দ্রের ৪৫৮টি হলে গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ড গণনা হবে চুঁচুড়ায়—সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা নির্ধারিত। অন্যদিকে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে সবচেয়ে কম, ১০ রাউন্ড করে গণনা হবে। এই গণনা কার্যক্রম তদারকিতে রয়েছেন ২৯৩ জন পর্যবেক্ষক। এছাড়া ১৬৫ জন অতিরিক্ত পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন।

কোন দল জয়ী হচ্ছে এবং কারা ক্ষমতায় আসছে—তা নির্ভর করছে এই গণনার ফলাফলের ওপর। স্থানীয় সময় দুপুর একটার মধ্যেই প্রাথমিক চিত্র স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছু কেন্দ্রে গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল।

প্রতিটি গণনাকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রের বাইরে ১০০ মিটারের মধ্যে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। গণনা কক্ষের নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। একাধিক ধাপের তল্লাশির পরই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরো সময়জুড়ে সিসিটিভির মাধ্যমে নজরদারি চলছে।

প্রথম দফার ভোটগ্রহণে অন্তর্ভুক্ত বেশিরভাগ এলাকা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যদিকে দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয়েছে তৃণমূলের প্রভাবশালী দক্ষিণবঙ্গে। কে কোথায় প্রভাব বিস্তার করতে পারল, তার ফল খুব শিগগিরই জানা যাবে। ফলাফল নিয়ে দুই পক্ষই আত্মবিশ্বাসী।

দ্বিতীয় দফার ভোট শেষে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া যায়, রাজ্যে পরিবর্তন আসতে পারে এবং বিজেপি ক্ষমতায় আসতে পারে। তবে তৃণমূলের দাবি, ২০২১ ও ২০২৪ সালের মতো এবারও এই সমীক্ষা সঠিক হবে না, সরকার গঠন করবে তারাই।

এবারের গণনা ঘিরে শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ভবানীপুর আসন ঘিরে সবার নজর। এখানে তৃণমূল প্রার্থী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনাও অনুষ্ঠিত হচ্ছে। আসামে ১২৬টি, কেরালায় ১৪০টি, তামিলনাড়ুতে ২৩৪টি এবং পুদুচেরিতে ৩০টি আসনের ফলাফল জানা যাবে।

পড়ুন: মোদির বিজেপি নাকি মমতার তৃণমূল, পশ্চিমবঙ্গে হচ্ছেটা কী?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন