বিজ্ঞাপন

হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নিতে সহায়তার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযানের কথা জানিয়ে তিনি বলেন, এসব জাহাজকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। তবে ইরান এ উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘনের হুমকি হিসেবে দেখছে, ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন—হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র ‘মুক্ত করতে সহায়তা করবে’। সোমবার (৪ মে) থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এর মাধ্যমে ওয়াশিংটন ইরানের আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করছে—এমন ইঙ্গিতও মিলছে।

এর আগে স্থানীয় সময় রোববার (৩ মে) ট্রাম্প বলেন, বিভিন্ন দেশের অনুরোধে এই অভিযান শুরু করা হচ্ছে, যার নাম ‘প্রজেক্ট ফ্রিডম’। তিনি সতর্ক করে দেন, এই উদ্যোগে কোনো বাধা এলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, “তারা কেবল নিরপেক্ষ ও নিরীহ দর্শক!” তবে কোন দেশগুলো যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, “ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা এসব দেশকে জানিয়েছি, আমরা তাদের জাহাজগুলোকে নিরাপদে এই সীমাবদ্ধ সমুদ্রপথ থেকে বের করে আনতে সহায়তা করব, যাতে তারা স্বাভাবিকভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারে।”

ট্রাম্প জানান, অনেক জাহাজে খাদ্যসহ প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে, যা বিপুল সংখ্যক নাবিকের জন্য স্বাভাবিকভাবে থাকা কঠিন করে তুলছে। তিনি বলেন, এই অভিযানে কেউ বাধা দিলে “দুঃখজনকভাবে শক্তভাবে তা মোকাবিলা করতে হবে।”

পড়ুন: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: হাড্ডা হাড্ডি লড়াইয়ে বিজেপি-তৃণমূলের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন