ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ২৪শিশুর মৃত্যু হলো।
গত ২৮ এপ্রিল রাতে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ৭মাসের মেয়ে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। শিশুটি রোববার (৩ মে) রাত ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাম ছাড়াও নিওমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২৩শিশু। সেইসাথে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ২২ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৮২শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১০৬৯জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৯৬৩শিশু।
পড়ুন:জেল থেকেই চুড়ান্ত বরখাস্ত হলেন আলোচিত গাংনীর হাড়াভাঙ্গার রাজু মাষ্টার
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


